#এক্সিট_রি_এন্ট্রি_ভিসার_মেয়াদ_এখনো_বাড়ায়নি_দূতাবাস" ছুটিতে থাকা সৌদি আরব প্রবাসীদের এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর জন্য যারা আবেদন করেছিলেন, সেই পাসপোর্টগুলো ফেরত দিয়েছে দূতাবাস। সোমবার ( ১২ অক্টোবর ) সকালে ভিসার মেয়াদ না বাড়িয়েই পাসপোর্টগুলো সংশ্লিষ্ট এজেন্সি বা ভিসা সার্ভিস সেন্টারের কাছে ফেরত দেয়া হয়। ভিসা সার্ভিস সেন্টার থেকে জানানো হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়াদের, প্রতি মাসের জন্য ২,৬০০ টাকা করে জরিমানা বা ফি দিতে হবে। সাধারণ ফ্রী ৩,৯০০ টাকার সাথে এই ফিসহ মঙ্গলবার আবারো পাসপোর্ট জমা দেয়া হবে দূতাবাসে। সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, এতে করেও মেয়াদ বৃদ্ধি নিশ্চত বলা যাচ্ছে না, দূতাবাস ক্ষণে ক্ষণে নিয়ম বদলাচ্ছে। এজন্য কর্মীদের পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন ভিসা সার্ভিস সেন্টারস ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সূত্র: সৌদি এম্বাসী ঢাকা, বাংলাদেশ। 🇸🇦 🇧🇩
Posts
Showing posts from October, 2020