Posts

Showing posts from 2019

---তুমি হীনা---

তোমায় ছাড়া কেমন আছি, একটু চেয়ে দেখ। শুধু আমি ভালোবাসি তোমায়, এটা সর্বদা জেনে নিও। মন কাঁদে তোমার জন্য, কাছে চলে আসো। তুমি বিহীন কাটে না সময়, যখন তুমি পাশে না থাকো। তোমার ছোঁয়া লাগলে আমার, সতেজ হয় এই প্রান। ফুলের সুবাস ছড়ায় তখন, মন করে আনচান । তোমার জন্য করতে পারি, যা এই বসুন্ধরাতে অসম্ভব । তুমি আছো হৃদয় জুড়ে, আমার এই বসুন্ধরাতে।

---স্বপ্ন---

স্বপ্ন তুমি সত্যি তুমি, তুমি আমার আশা । এই জীবনে তোমাকে চাই, তুমিই আমার ভালোবাসা। তোমায় নিয়ে স্বপ্ন বুনি, থাকো যত দূরে । হাত বাড়িয়ে দেখ তুমি, রয়েছি তোমার পাশে । স্বপ্ন গুলো কেন জানি, করছে আমায় তাড়া। তোমায় ছাড়া লাগে না ভালো, আমি হতচ্ছাড়া। এই জীবনে তুমি আছো, আমার স্বপ্ন জুড়ে । তোমার জন্য স্বপ্ন দেখি, শুধু ভালোবাসি বলে।

---রাগ---

রাগ করো না ময়না পাখি, মুখ ফুলিয়ে হাসো। তোমার হাসি মধুর বাঁশি, দুই চোখের আলো। রাগ করা ভালো নয়, দু-চোখ বুঝে দেখো, অপেক্ষায় আছি তোমার জন্য, দিন-রাত অবিরত। ভালোবাসি তোমায় আমি, জানে আমার মন। তুমি আমার পৃথিবী আমার, শুধু তুমিই একজন। তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমায় নিয়ে বাধি আশা। প্রথম তুমি শেষ তুমি, তুমিই আমার ভালোবাসা।

---শূন্য আমি---

তোমায় ছাড়া একলা আমি, আছি অনেক দূরে । দিন যায় না, রাত কাটে না, রয়েছি পাথর হয়ে। নয়ন মেলে যখন আমি, তোমায় না দেখি। অশ্রু ঝড়ে দু-নয়নে, তবুও আশা বেধে রাখি। কেমন আছো, কোথায় থাকো, থাকো যত দূরে । ভালোবাসি এখনো তোমায়, যাইনি আজো ভূলে। তোমার কথা মনে পড়লে, দূর আকাশে দেখি। বেঁচে আছি তোমার জন্য, তাই অনেক ভালোবাসি ।
Image

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের উপকারিতা

Image
মানুষের দেহ চলমান। সুস্থতার জন্য নড়া-চড়া, হাঁটা-চলা ও ওঠা-বসা দরকার। ৫ ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া-আসা করতে হয়।নামাজে ওঠা-বসা করতে হয়। এ সবই উপকারী। ৫ ওয়াক্ত সালাতের জন্য ৫টি সময় রয়েছে। এছাড়াও সুন্নত ও নফল নামাজের সময় রয়েছে। এ সময়গুলোর চিকিৎসা বিজ্ঞানগত উপকারিতা রয়েছে। ফজরের সময় ও চিকিৎসা বিজ্ঞান: ফজরের সময় নামাজ আদায় করলে সারা রাত ঘুমের পর হালকা অনুশীলন হয়ে যায়। এ সময় পাকস্থলী খালি থাকে তাই কঠিন অনুশীলন শরীরের জন্য ক্ষতিকর। এ সময়ে নামাজ আদায় করলে নামাজি অবসাদগ্রস্ততা ও অচলতা থেকে মুক্তি পায়। মস্তিষ্ক ফ্রি হয়ে পুনরায় চিন্তা করার জন্য প্রস্তুত হয়। এ সময়ে নামাজি হেঁটে মসজিদে যায় আর আত্মা পরিচ্ছন্ন, প্রশান্ত পরিবেশ থেকে সূক্ষ্ম অনুভূতি লাভ করে- এসবই উপকারী। এ সময়ে দেহ পরিষ্কার হয়। দাঁত পরিষ্কার, অঙ্গ ধোয়া ও পেশাব-পায়খানা থেকে পবিত্রতা অর্জন হয়ে যায়। এতে জীবাণুর আক্রমণ থেকে বাঁচা যায়। ডা. মাহমুদ চুগতাই বলেন, অন্ত্ররোগ ও আলসার থেকেও বাঁচা যায়। রোমের পাদরি হিলার বলেন, ভোরের নামাজের জন্য ওঠা স্বাস্থ্যের জন্য অত্যাশ্চর্য প্রতিক্রিয়া সৃষ্টি করে। (প্রার্থনা গ্রন্থ)জোহরের সময় ও চিকিৎসা বিজ্ঞান: ...
Image
Image
Image
Image
পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত, তসবীহ, দোয়া ও মোনাজাত নামাজ ইসলাম ধর্মের প্রধান ইবাদত। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়) নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরয্‌। নামায ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ্‌ বা বিশ্বাসের পর নামাযই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সকলের জন্য সঠিক ভাবে নামাজ আদায় করা আবশ্যক। জেনে নিন পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ও বাংলায় মোনাজাত। ফজরের নামাজ: ফজরের ২ রাকাত সুন্নত নামাজের নিয়তবাংলায় : (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্বার।)ফজরের ২ রাকাত ফরজ নামাজের নিয়তবাংলায় : (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)বিশেয় দ্রষ্টব্যঃ ইমামতি করিতে-আনা ইমামুল্লিমান হাজারাও মাইয়্যাফজুরু সহ মুতাওয়াজ্জিহান বলতে হবে আর ইমামের পিছনে নামাজ পড়িতে হলে বলতে হবে(এক্তাদাইতু বিহা-যাল ইমামি মুতা ওয়াজ্জিহান…) জ...
Image