---রাগ---

রাগ করো না ময়না পাখি,
মুখ ফুলিয়ে হাসো।
তোমার হাসি মধুর বাঁশি,
দুই চোখের আলো।

রাগ করা ভালো নয়,
দু-চোখ বুঝে দেখো,
অপেক্ষায় আছি তোমার জন্য,
দিন-রাত অবিরত।

ভালোবাসি তোমায় আমি,
জানে আমার মন।
তুমি আমার পৃথিবী আমার,
শুধু তুমিই একজন।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমায় নিয়ে বাধি আশা।
প্রথম তুমি শেষ তুমি,
তুমিই আমার ভালোবাসা।

Comments

Popular posts from this blog

শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের জুলাই বিপ্লবী নেতা।