বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশীদের ভোটের গুরুত্ব অপরিসীম। আসুন এই মহৎ উদ্যোগকে সবাই মিলে সফল করি। প্রথম বারের মত প্রবাসী বাংলাদেশী ভোটারগণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এজন্য সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। আপনার যা জানা দরকার।
১/ সকল নিবন্ধিত ভোটার ভোট দিতে পারবেন। জাতীয় পরিচয় পত্র থাকার অর্থই হচ্ছে আপনি নিবন্ধিত ভোটার।
২/ জাতীয় পরিচয় পত্রে প্রদও দেশের বর্তমান ঠিকানার (ভোটার এলাকার) ভোটার হিসেবে আপনি ভোট দিবেন।
৩/ সকল আগ্রহী নিবন্ধিত ভোটারকে প্রবাস থেকে ভোট দেয়ার জন্য OCV (Out of Country Voting) রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য শীঘ্রই মোবাইল App POSTAL VOTE BD চালু করা হবে।
৪/ রেজিস্ট্রেশনের জন্য আপনার NID, Passport এবং প্রবাসে যে ঠিকানায় আপনি Ballot Paper চাচ্ছেন, সে ঠিকানা সাথে রাখুন।
৫/ Mobile App এর মাধ্যমে আপনার NID যাচাইয়ের পাশাপাশি Face recognition এবং liveliness যাচাই করা হবে।
৬/ Mobile App এর মাধ্যমে যথাযথভাবে OCV রেজিস্ট্রেশন সম্পন্নকৃত ভোটার ডাকযোগে তাঁর দেয়া প্রবাসের ঠিকানায় ফেরত খাম সহ সকল প্রতীক সংলিত ব্যালট পেপার পাবেন।
৭/ ডাকযোগে ব্যালট এর সাথে প্রয়োজনীয় নির্দেশাবলী ও ঘোষণার কপি প্রেরণ করা হ ব।
৮/ নির্দেশাবলী অনুযায়ী নিদৃষ্ট দিনের পরে একজন ভোটার তাঁর সংসদীয় আসনের চুড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক দেখতে পারবেন। অত:পর তিনি দ্রুততম সময়ে নির্দেশিত পদ্ধতিতে ভোট প্রদান করে ফিরতি ডাকে প্রেরণ করবেন।
** পৃথিবীর সকল দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশীগণ ভোট দিতে পারবেন।
**
উপরিউক্ত তথ্য সকল প্রবাসী বাংলাদেশী ভোটারের সাথে শেয়ার করুন।
প্রবাসী ভোটারগণ এবার ভোট দিয়ে প্রথম সুযোগ কাজে লাগাবেন এবং ইতিহাসের সাক্ষী হবেন। প্রবাস থেকে প্রতিটি ভোটের জন্য আনুমানিক ৭০০ টাকা খরচ হবে যা নির্বাচন বাজেট থেকে বহন করা হবে। এই ব্যয়বহুল ব্যবস্থা যাতে সার্থক হয় সেজন্য সবার সচেতন অংশগ্রহন ও তথ্য প্রদান জরুরী। POSTAL VOTE BD সংক্রান্ত বিভিন্ন তথ্য সময় সময় বিভিন্ন মাধ্যমে জানানো হবে। আপনার নিকটস্থ বাংলাদেশ দুতাবাস/মিশন অফিসের ওয়েবসাইট, নির্বাচন কমিশনের ওয়েবসাইট সহ নিম্নলিখিত সোস্যাল মিডিয়া প্লাটফর্মে নজর রাখুন।

Comments
Post a Comment