---স্বপ্ন---

স্বপ্ন তুমি সত্যি তুমি,
তুমি আমার আশা ।
এই জীবনে তোমাকে চাই,
তুমিই আমার ভালোবাসা।

তোমায় নিয়ে স্বপ্ন বুনি,
থাকো যত দূরে ।
হাত বাড়িয়ে দেখ তুমি,
রয়েছি তোমার পাশে ।

স্বপ্ন গুলো কেন জানি,
করছে আমায় তাড়া।
তোমায় ছাড়া লাগে না ভালো,
আমি হতচ্ছাড়া।

এই জীবনে তুমি আছো,
আমার স্বপ্ন জুড়ে ।
তোমার জন্য স্বপ্ন দেখি,
শুধু ভালোবাসি বলে।

Comments

Popular posts from this blog

শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের জুলাই বিপ্লবী নেতা।