---শূন্য আমি---

তোমায় ছাড়া একলা আমি,
আছি অনেক দূরে ।
দিন যায় না, রাত কাটে না,
রয়েছি পাথর হয়ে।

নয়ন মেলে যখন আমি,
তোমায় না দেখি।
অশ্রু ঝড়ে দু-নয়নে,
তবুও আশা বেধে রাখি।

কেমন আছো, কোথায় থাকো,
থাকো যত দূরে ।
ভালোবাসি এখনো তোমায়,
যাইনি আজো ভূলে।

তোমার কথা মনে পড়লে,
দূর আকাশে দেখি।
বেঁচে আছি তোমার জন্য,
তাই অনেক ভালোবাসি ।

Comments

Popular posts from this blog

শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের জুলাই বিপ্লবী নেতা।